ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের হালকা কারেকশনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে দৈনিক লেনদেন হয়েছে চোখে পড়ার মতো। গতকাল উনত্রিশ’শ কোটি টাকা লেনদেন হওয়ার পর আজ আটাশ’শ কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেনের এমন গতিতে বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টরা বেশ ইতিবাচক মনোভাবে রয়েছেন। পুঁজিবাজারে আজ ৩৬.৫৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১০ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬১৭.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪২.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৮৪.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৫৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৯৪ কোটি ১৭ লাখ ২ হাজার ৬৫৪ শেয়ার ৩ লাখ ৯২ হাজার ৭৫৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৮৪০ কোটি ১১ লাখ ৮৭ হাজার টাকা।
গতকাল ৯ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৯ শতাংশ বা ৩২.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৬২৮.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৫২.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩৯২.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮১টির, কমে ১৭৩টির এবং অপরিবর্তিত রয় ২০টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৪৮.৪০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯৭ কোটি ৫ লাখ ১৬ হাজার ৯৮০ শেয়ার ৪ লাখ ২১ হাজার ৬৭৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৯৩৮ কোটি ৬৫ লাখ ৭১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯৮ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৩.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৮৬.৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩১টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০২ কোটি ১৪ লাখ ১০ হাজার ৪০৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২৮ কোটি ১৮ লাখ ২৬ হাজার ৪৬৬ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ২৬ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments