শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণহালকা কারেকশনে পুঁজিবাজার
spot_img
spot_img

হালকা কারেকশনে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৪ মার্চ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৪৪.১৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৪ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৬৩.৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫২.৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬০.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭ টির, কমেছে ১৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.১৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৪২ টি শেয়ার ১ লাখ ৮০ হাজার ৪৯৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৮৬ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৬ শতাংশ বা ৯৭.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৭৬৫.৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৫৩.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৬৫.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৭৩ টির, কমে ৮৭ টির এবং অপরিবর্তিত রয় ২০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭১.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ২৫ টি শেয়ার ১ লাখ ৯৮ হাজার ৯৯৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৯৮ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২ কোটি ২২ লাখ ৪৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১৫.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭৮৩.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৮টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০ কোটি ১ লাখ ৯০ হাজার ৫৩৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ২৯২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১৩ কোটি ৪৫ লাখ ১০ হাজার ১৮০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments