রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাহৃদয়-শান্ত-জাকিরের ব্যাটে রান দেখে উচ্ছ্বসিত সাকিব
spot_img
spot_img

হৃদয়-শান্ত-জাকিরের ব্যাটে রান দেখে উচ্ছ্বসিত সাকিব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিপিএলে ঢাকায় প্রথম পর্বে হয়েছে আট ম‌্যাচ। যেখানে স্থানীয় ব‌্যাটসম‌্যানের পারফরম‌্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে সিলেট স্ট্রাইকার্সের তিন ব‌্যাটসম‌্যান তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান মুগ্ধতা ছড়িয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন ভালোভাবে।

শান্ত জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার। বিশ্বকাপে দলের প্রয়োজন না মেটাতে  পারলেও রানের ধারাবাহিকতায় ছিলেন। বিপিএলেও হাসছে তার ব‌্যাট। জাকিরের সাদা পোশাকে অভিষেক হয়েছে, রঙিনেও কতটা কার্যকরী তা দেখিয়েছেন বিপিএল মঞ্চে। সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন তৌহিদ হৃদয়। যুব বিশ্বকাজয়ী এ ক্রিকেটার এবার যেন ভিন্ন রূপে ধরা দিয়েছেন। টানা তিন ফিফটিতে নিজেকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। ৫৫ ও ৫৬ রানের পর গতকাল তার ব‌্যাট থেকে আসে ঝকঝকে ৮৪ রানের ইনিংস। সেটাও মাত্র ৪৬ বলে। তিনটি ম‌্যাচেই ম‌্যাচ সেরা। তিনটি ম‌্যাচেই চার ছক্কার ফুলঝুরি। স্থানীয় এ ব‌্যাটসম‌্যানদের ব‌্যাটিংয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

ফরচুন বরিশালের অধিনায়ক নিজেও বিপিএলের শুরুটা করেছিলেন ৩২ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসে। তবে নিজের পারফরম‌্যান্সের চেয়ে তরুণদের বিকশিত হতে দেখে বেশি খুশি বাংলাদেশের অধিনায়ক, ‘অনেকেই ভালো খেলছে, ধারাবাহিকভাবে আপনি যদি দেখেন শান্ত, জাকির, হৃদয় খুবই ভালো খেলছে এবং অন্য দলের খেলোয়াড়রাও ভালো করছে।

ব‌্যাটসম‌্যানদের ইতিবাচক পারফরম‌্যান্সের ভিড়ে বোলাররা আড়াল হয়ে যাচ্ছেন। এমন উইকেটে বোলারদের সফল হওয়ার পথ খুঁজতে বললেন সাকিব।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments