শুক্রবার, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
spot_img
spot_img

হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার তাদের হাতেই রাখার বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ (Transfer of Property Act) সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।তিনি বলেন, প্রস্তাবিত এ সংশোধন কার্যকর হলে সম্পত্তি নিয়ে বিরোধ ও দেওয়ানি (সিভিল) মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে মুসলিম আইনে হেবা করার পর সম্পত্তির মালিকানা তাৎক্ষণিকভাবে সন্তানের কাছে চলে যায়। ফলে বাবা-মা নিজেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অনেক ক্ষেত্রে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।তিনি বলেন, “ছেলে-মেয়ে যদি বাবা-মায়ের দেখাশোনা না করে, তাহলে তারা অসহায় হয়ে পড়েন।”

সরকার ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে ‘ইউসুফ্রাক্ট রাইট’ (জীবনস্বত্ব) যুক্ত করার চিন্তা করছে।

এ বিধান কার্যকর হলে—সন্তানকে সম্পত্তি গিফট বা হস্তান্তর করা যাবে।তবে বাবা-মা জীবদ্দশায় সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার নিজের কাছে রাখবেন।বাবা-মায়ের জীবদ্দশায় উভয় পক্ষের সম্মতি ছাড়া সম্পত্তি বিক্রি করা যাবে না।সন্তান এককভাবে বিক্রি করতে পারবে না, আবার বাবা-মাও এককভাবে বিক্রি করতে পারবেন না।

আইনমন্ত্রী জানান, যদি জরুরি চিকিৎসার মতো বিশেষ প্রয়োজন দেখা দেয় এবং সম্পত্তি বিক্রি ছাড়া বিকল্প না থাকে, অথচ সন্তান সম্মতি না দেয়, তাহলে জেলা জজের কাছে আবেদন করা যাবে।

জেলা জজ বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।তিনি আশা প্রকাশ করেন, এ সংশোধনের ফলে পারিবারিক বিরোধ কমবে এবং সম্পত্তি-সংক্রান্ত দীর্ঘদিনের অনেক সমস্যার সমাধান হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments