সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১০ একর শিল্পজমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যাকসন্স স্পিনিং মিলস
spot_img
spot_img

১০ একর শিল্পজমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যাকসন্স স্পিনিং মিলস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও টেক্সটাইল খাতের দীর্ঘস্থায়ী স্থবিরতার কারণে ১০ একর শিল্পজমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যাকসন্স স্পিনিং মিলস কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২০ সালের ১১ নভেম্বর ও ৬ ডিসেম্বর পাঠানো পৃথক দুটি চিঠির মাধ্যমে মিরসরাই/ফেনী অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর (বর্তমানে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন) থেকে ১০ একর শিল্প প্লট অধিগ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।

তবে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি এবং টেক্সটাইল শিল্পে চাহিদা ও কার্যক্রমে মন্দাভাব দেখা দেওয়ায় উক্ত শিল্প প্লটটি Bangladesh Economic Zones Authority (বেজা)-এর কাছে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে এবং ব্যবসায়িক পরিবেশ অনুকূলে এলে তারা পুনরায় বেজার অধীনে শিল্প প্লট অধিগ্রহণের বিষয়টি বিবেচনা করতে পারে।

উল্লেখ্য, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ম্যাকসন্স স্পিনিং মিলসের পরিশোধিত মূলধন বর্তমানে ২৩৮ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে প্রায় ৭০ শতাংশ। সর্বশেষ কার্যদিবস রোববার (২৪ মে) ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৫ টাকা ৬০ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments