ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ মার্চ ও ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে সমাপ্ত প্রথমও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে-
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
তথ্যমতে, সমাপ্ত সমায়ের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪.১৬ টাকা।
ঢাকা ইন্স্যুরেন্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। যা গত বছর একই সময়ে আয় ছিল ৭৮ পয়সা।
হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ইপিএস হয়েছে ২.১০ টাকা। যা গতবছর একই সময়ে ছিল ২.৪৮ টাকা।
কোম্পানিটির গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে (পুর্নমূল্যায়নের পর) শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ২৬ পয়সা।
কনফিডেন্স সিমেন্ট: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৭৩ টাকা ৯৫ পয়সা।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) , দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) এবং তৃতীয় প্রান্তিকের( জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রথম প্রান্তিকে: কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে (২.৪২) টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে লোকসান ছিল (১.৬৪) টাকা।
সমন্বিত শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে (৪.৫৮) টাকা।গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪.৩৮ টাকা।
এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৩২ টাকা। গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ০.৪৪ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে: কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে (২.৯৯) টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে (১.৩২) টাকা।
প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস)হয়েছে (৫.৪০) টাকা। গত বছর এই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল (২.৯৬) টাকা।
কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে (৭.৬৫) টাকা। গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩.১৩ টাকা।
এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.৪৯ টাকা। গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ (এনওসিএফপিএস) ছিল (০.০২) টাকা।
তৃতীয় প্রান্তিকে: কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকাসান ( EPS) হয়েছে (০.৯২) টাকা। গত বছর একই সময়ে ইপিএস লোকসান হয়েছিল (৩.৩৭) টাকা।
হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে (৬.৩২) টাকা। গত বছরের একই সময়ে তা লোকসানে (৬.৩৩) টাকা ছিল।
সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য লোকসানে (৮.৫৭) টাকা। গত বছরের একই সময়ে তা ৯.৮১ টাকা ছিল।
সমাপ্ত সময়ে সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৬.১১ টাকা। গত বছরের একই সময়ে নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছিলো ৩.৩৫ টাকা।
প্যারামাউন্ট টেক্সটাইল: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬২ টাকা। যা গত বছর একই সময়ে আয় ছিল ১.৪৫ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ১৯ পয়সা।
সিলকো ফার্মাসিটিক্যালস: প্রথম প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৯ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩৪ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ২৮ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ২১ টাকা ৯৫ পয়সা।
দা ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে।
সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ পয়সা। যা গত বছর একই সময়ে আয় ছিলো ৩১ পয়সা।
এছাড়া গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছিলো ৩৪.৬৭ টাকা।
এমবি ফার্মাসিউটিক্যালস: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ২৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১০ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ২০ পয়সা।
এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট: চলতি হিসাববছরের ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি ব্যাপক লোকসানে রয়েছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪.৬০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২.৪৫ টাকা।
অপরদিকে, ৯ মাসে (জানুয়ারি,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৭৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান ছিল ৭ টাকা ২০ পয়সা।
কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে মাইনাস ৫১.১৫ টাকা।এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৭৪ টাকা নেগেটিভ।
অ্যাসোসিয়েটেড অক্সিজেন: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্র্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ৪১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৪৯ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৮৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/সুমি
































Recent Comments