ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ার লেনদেন চালু। গতকাল সোমবার রেকর্ড ডেটের কারণে সবগুলো কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফাস্ট এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, বিডি ওয়েল্ডিং ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
তথ্যমতে, গতকাল সোমবার প্রতিষ্ঠানগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট ছিল। এ কারণে লেনদেন স্থগিত ছিল প্রতিষ্ঠানগুলো। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


























Recent Comments