শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১০ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

১০ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ প্রতিষ্ঠানের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটি পরিচালনা পর্ষদ (জানুয়ারি-মার্চ’২৩) প্রথম প্রান্তিক এবং (এপ্রিল-জুন’২৩) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ’২৩)

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর ছিল ২ টাকা ৪২ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৭৯ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন’২৩)

আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুন’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ConsolidatedEPS) হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিলো ২ টাকা ৯৯ পয়সা।

হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ConsolidatedEPS) হয়েছে ৪ টাকা ২২ পয়সা। যা গত বছর ৫ টাকা ৪০ পয়সা লোকসান ছিলো।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৪৮ পয়সা।

প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক ও ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির তিন প্রান্তিকে ব্যাপক পতন হয়েছে। এদিকে আলোচিত অর্থবছরের শেষে কোম্পানিটির ক্যাশ ফ্লো নেগেটিভ হয়েছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে: (জানুয়ারি’২২-মার্চ ’২২) কোম্পানিটির একত্রিতভাবে শেয়ার প্রতি (Consolidated EPS) লোকসান হয়েছে ৩৪ পয়সা। যা আগের বছর আয় ছিলো ৫ পয়সা। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৯ টাকা ৮০ পয়সা। আগের বছর ছিলো ১১ টাকা ৮১ পয়সা।

এদিকে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে: (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা, যা আগের বছর আয় ছিলো ৪ পয়সা। এবং হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি (Consolidated EPS) লোকসান হয়েছে ৭৭ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯ টাকা ৩৭ পয়সা।

সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিক: (জুলাই-সেপ্টেম্বর’২২) – কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা, যা আগের বছর আয় ছিলো ২০ পয়সা।

এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি (Consolidated EPS) ১ টাকা ২৫ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৮ টাকা ৮৯ পয়সা।

এছাড়াও, কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ হয়েছে ৩ পয়সা।

এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান: গত ৩০ জুন, ২০২৩ তৃতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ০.০৮৯৯ টাকা। আগের বছর ছিল ০.০৭২২ টাকা।

অপরদিকে ৯ মাসে (অক্টোবর,২২-জুন,২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ০.২৯৩৭ টাকা। যা গত অর্থবছরের ০.২৮৭৫ টাকা আয় ছিলো।

গত ৩০ জুন, ২০২৩ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি এনএভি হয়েছে ১০ টাকা ৫৬ পয়সা।

ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান: তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-জুন’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১২ পয়সা। আগের বছর ছিল ৩৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি এনএভি হলো ১১ টাকা ৬০ পয়সা।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৬ কোটি ৫২ লাখ টাকা। আগের প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ১ হাজার ৫৬০ কোটি ১৮ লাখ টাকা ছিল।

অর্থাৎ কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ বেড়েছে ২৬ কোটি ৩৪ লাখ টাকা।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭১৭ কোটি ৯০ লাখ টাকা। আগের প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ১ হাজার ৮১৬ কোটি ২৮ লাখ টাকা ছিল।

অর্থাৎ কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ কমেছে ৯৮ কোটি ৩৮ লাখ টাকা।

ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৭০ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিলো ২ টাকা ১০ পয়সা।

হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ২ টাকা ৬১ পয়সা। যা গত বছর ৪ টাকা ১২ পয়সা লোকসান ছিলো।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ৪৫ পয়সা।

ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড: পরিচালনা পর্ষদ ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। আগের বছর ছিল ২ টাকা ০২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ৭৫ পয়সা।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ( এপ্রিল-জুন,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

৩০ জুন ২০২৩ পর্যন্ত কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে মাইনাস ২৪৬ কোটি ২০ লাখ টাকা। আগের বছরে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১২ কোটি ৩৯ লাখ টাকা।

স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ২ টাকা ০৩ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ১০ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ২০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২ টাকা ১৫ পয়সা।

ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড: পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) এবং (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানুয়ারি-মার্চ’২৩

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৫৭ পয়সা। আগের বছর ছিল ১ টাকা ৮৩ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৯ টাকা ৭ পয়সা।

জানুয়ারি-মার্চ’২২

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের বছর ছিল ১ টাকা ৫৮ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬ টাকা ২৭ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments