বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১০ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

১০ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ প্রতিষ্ঠান। গত ৩১ ডিসেম্বর, ২০২২ এবং ৩০ জুন, ২০২২-২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৪ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি আয় ২০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৭৩ পয়সা।

আগামী ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ আগস্ট।

আইডিএলসি গ্রোথ ফান্ড: ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত হয়।

৩০ জুন, ২০২৩ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ ডিভিডেন্ড পাবেন।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ৩৬ পয়সা।

আইডিএলসি ইনকাম ফান্ড: ৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এই সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা।

গত ১২ জানুয়ারি ঘোষিত ৩.৯০ শতাংশ অন্তর্বতীকালীন ডিভিডেন্ড সহ মোট ৬.৯০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট ভ্যালু) হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ১০ আগস্ট, ২০২৩ তারিখ বেলা সাড়ে ১২ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই, ২০২৩।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট, ২০২৩।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ আগস্ট, ২০২৩।

ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আলোচিত অর্থবছরের ইউনিটহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি সাড়ে ৯ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত অর্থবছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ৭৭ লাখ ৫৩ হাজার টাকা। এ সময়ে ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ২৩ পয়সা।

এছাড়া গত ৩০ জুন, ২০২৩ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ২৪ পয়সা।

রূপালি লাইফ ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ সকাল ১০ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ আগস্ট, ২০২৩।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট, ২০২৩।

সিএনএ টেক্সটাইল: কোম্পানিটি ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য ০.৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তালিকাভুক্ত আলিফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সঙ্গে সিএনএ টেক্সটাইলের একীভূত করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।বৃহস্পতিবার ২০ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিএনএ টেক্সটাইলের আবেদনের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কোম্পানিটিকে ২০১৬-২০১৭ অর্থবছর থেকে টানা ৬ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুমতি দেয়। সেই ধারাবাহিকতায় সিএনএ টেক্সটাইল তাদের ফ্যাক্টরী প্রাঙ্গণ, বিসিআইসি শিল্প এলাকা, কালুরঘাট, চট্টগ্রামে আগামী ৮ আগস্ট দুপুর ১২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এজিএম করার সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮,২০১৮-২০১৯, ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া দীর্ঘদিন কোম্পানির ফ্যাক্টরীতে পড়ে থাকা স্ক্র্যাপ বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ০.৪% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে সিএনএ টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫.০৭ টাকা।

উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। গত অর্থবছরের জন্য একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.১০ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২০২২-মার্চ’২৩) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.৩৩ টাকা।

কোম্পানিটি ব্যাংক ঋণের সর্বমোট সুদ ২৮ কোটি ৬৮ লাখ ২৫ হাজার ১৩৬ টাকা মওকুফ পেয়েছে। ইতিমধ্যে এই ঋণের সুদ বাবদ ১৫ কোটি ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা মওকুফ হয়েছে যা কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে ইতিবাচক প্রভাব ফেলেছে। বাকি ১৩ কোটি ৬৭ লাখ ১৯ হাজার ৬৩৬ টাকা ২০২২-২০২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মওকুফ করা হয়েছে। এছাড়া অন্যান্য ঋণের সুদ মওকুফ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, পুরোদমে উৎপাদনে যাওয়ার জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে সিএনএ টেক্সটাইল। ইতিমধ্যে কোম্পানির গার্মেন্টস ইউনিটের জন্য ৫৭৯ জন এবং টেক্সটাইল ইউনিটের জন্য ২০০ জন স্ট্যাফসহ মোট ৭৭৯ জন লোকবল নিয়োগ দিয়েছে। এদিকে ‍পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সিএনএ টেক্সটাইলের পর্ষদ। কোম্পানির পাওনাদার ব্যাংক, অন্যান্য পাওনাদার, শেয়ারহোল্ডার, অন্যান্য স্টেকহোল্ডারদের সম্মতি এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অনুমোদন পাওয়ার পর এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments