শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদ১০ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক
spot_img
spot_img

১০ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ জুলাই, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪০.৪৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫২ শতাংশ বা ২৮.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৯২.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭২.৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০৮৯.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১ টির, কমেছে ১৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪০.৪৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৫৯৫টি শেয়ার ২ লাখ ৪৫ হাজার ৩০৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৫১ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ২৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭৭ শতাংশ বা ৯৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৩৬৩.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৭৮.৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৬.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ০৮৬.৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৮ টির, কমেছে ১০২ টির এবং অপরিবর্তিত রয় ৭৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৪.৬৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৭৯ লাখ ০৮ হাজার ৬৪৪টি শেয়ার ২ লাখ ৪৪ হাজার ৩৫০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৮৬ কোটি ৫৩ লাখ ৮১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৪ কোটি ৭৫ লাখ৩৫ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭২ শতাংশ বা ১০৮.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ০১৩.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ১৮ লাখ ৭০ হাজার ২৬৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments