শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন১১৫ কোটি ছাড়িয়ে নানির সিনেমার আয়
spot_img
spot_img

১১৫ কোটি ছাড়িয়ে নানির সিনেমার আয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নানি এবং কীর্তি সুরেশ অভিনীত সিনেমা ‘দসরা’। গত ৩০ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। তেলেগু ভাষার এ সিনেমা মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে।

৫ দিনে বিশ্বব্যাপী শতকোটি টাকার বেশি আয় করেছে শ্রীকান্ত ওডেলা পরিচালিত এই সিনেমা। বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, ‘দসরা’ সিনেমা মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৩৮.৪ কোটি রুপি, দ্বিতীয় দিন ১৪ কোটি রুপি, তৃতীয় দিন ১৬.০৫ কোটি রুপি, চতুর্থ দিন ১৫.৫৫ কোটি রুপি ও পঞ্চম দিন ৬.৫ কোটি রুপি। যার মোট আয় ৯০.৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১৫ কোটি ৯৪ লাখ টাকার বেশি।

সিনেমাটির প্রযোজনা সংস্থা এসএলভি সিনেমাস এক টুইটি জানিয়েছে, চার দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৮৭ কোটি রুপি। এখন ঝড়ের গতিতে ছুটছে ১০০ কোটি রুপির ক্লাবের দিকে।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘দসরা’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি-কীর্তি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশান ম্যাথিউ, সাই কুমার, পুর্ণা প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন শুদ্ধকর চেরুকুরি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments