বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১১ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

১১ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১১ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ২৫ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির আয় হয়েছে ৭৫ পয়সা। গত বছরের একই সময়ে ৯৬ পয়সা আয় ছিল।

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ১৬ টাকা ১৭ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির আয় হয়েছে ২৯ টাকা ৭০ পয়সা। গত বছরের একই সময়ে ৩৫ টাকা ১৯ পয়সা আয় ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেযার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২১ টাকা ৯১ পয়সা।

ব্র্যাক ব্যাংক পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ২২ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৪ টাকা ৯২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৯৭ পয়সা আয় ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪২ টাকা ৩৮ পয়সা।

গ্রামীন ওয়ান : স্কিম টু মিউচ্যুয়াল ফান্ড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিইউ হয়েছিল ০৬ পয়সা।

আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ-ফ্লো ছিলো ৩৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ১২ পয়সা ছিলো।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৯১ পয়সা।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ২৯ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ১৮ পয়সা আয় ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ১৬ পয়সা।

পিপলস ইন্স্যুরেন্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৭৫ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৫২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৮৬ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৩ টাকা ৪৮ পয়সা।

আইপিডিসি ফাইন্যান্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ২২ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৩৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৬ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ২৪ পয়সা।

এশিয়া ইন্স্যুরেন্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬১ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ১১ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৪৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৫৪ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৮ টাকা ৫৫ পয়সা।

ইস্টার্ন হাউজিং: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ৭০ পয়সা টাকা। গত বছর প্রথম প্রান্তিকে ১ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৫ টাকা ৩৩ পয়সা।

উত্তরা ব্যাংক পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৯১ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি ৩ টাকা ৮২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৩৭ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩০ টাকা ২ পয়সা।]

প্রাইম ব্যাংক পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ১২ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৩৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৫ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৩ টাকা ৪৫ পয়সা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments