বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১১ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

১১ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১১ কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ঢাকা ডাইং লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০৪ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭  পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৮.৮৫ পয়সা।

ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯৫ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছিল ৬১ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৭৫ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির পুনঃমূল্যায়ন সঞ্চিতিসহ সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৮ টাকা ৭৮ পয়সা।

ফাইন ফুডস লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি ১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬০ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি ১৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৫৫ পয়সা।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির প্রথম প্রান্তিকে ২ কোটি ১৪ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৬ কোটি ৬২ লাখ টাকা।

আগের বছর একই সময় ছিল ১ কোটি ২১ লাখ  হাজার টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫৬৯ কোটি ৫৬ লাখ টাকা।

ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড: প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৩৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৪৬ পয়সা।

পাইওনিয়ার ইন্সুরেন্স লিমিটেড: প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৪ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫১ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি): চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১)  কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৯১ পয়সা।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ৬৪ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল): প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৩ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৩০ পয়সা ।

আলোচিত প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৪২ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮ পয়সা।

ওরিয়ন ইনফিউশন লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২৪ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩৮ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৯৫ পয়সা।

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১)  কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৭ পয়সা।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩৬ পয়সা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩২ টাকা ৯৮ পয়সা।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স:কোম্পানিটির প্রথম প্রান্তিকে ২৬ কোটি ১৯ লাখ টাকার প্রিমিয়াম আয় কমেছে। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৩১ কোটি ৯৫ লাখ টাকা।

আগের বছর একই সময় প্রিমিয়াম আয় বেড়েছিল ১৫ কোটি ১০ লাখ  হাজার টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৭ হাজার ৯ কোটি ৯৭ লাখ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments