ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১১ কোম্পানি। সবগুলো কোম্পানিই ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
যমুনা ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৩ টাকা ৩৮ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৩ টাকা ৪৮ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৯৮ পয়সা।
আগামী ৩১ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ এপ্রিল।
আমান কটন ফাইবার্স লিমিটেড: পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানো গেছে।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৯ টাকা ৬৮ পয়সা।
আগামী ২ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ এপ্রিল।
ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানো গেছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ০২ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৯১ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ১৬ টাকা ১৭ পয়সা।
আগামী ১৮ মে, দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮এপ্রিল।
প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানো গেছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৩৮ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ১৮ টাকা ৯৪ পয়সা।
আগামী ৩০ মে, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।
ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড: পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানো গেছে।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৮ টাকা ৫৫ পয়সা।
আগামী ৬ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল।
ডেল্টা ব্র্যাক হাউজিং অ্যান্ড ফাইন্যান্স করপোরেশন: সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪১ টাকা ৭২ পয়সা।
আগামী ৬ মে, ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল।
সিটি ব্যাংক লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২২.৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
আগামী ১৯ মে, ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল।
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড: সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৪৪ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ২ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ১৯ টাকা ৩৩ পয়সা।
আগামী ৫ মে, ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল।
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড: সমাপ্ত অর্থবছরের (৩১ ডিসেম্বর ২০২০) শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ১.৩১ টাকা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭.১১ টাকা।
আগামী ৫ মে বিকাল ৩টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের ভ্যানু পরে জানানো হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল।
ব্যাংক এশিয়া লিমিটেড: সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ৪৮পয়সা।
আগামী ২৯ এপ্রিল, ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল।
অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড: সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক। ডিএসই সূত্রে এ তথ্য জানো গেছে।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ১১পয়সা।
আগামী ২৮ এপ্রিল, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর
























Recent Comments