রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশ, ১৫ জুন সম্পূরক বাজেট পাস
spot_img
spot_img

১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশ, ১৫ জুন সম্পূরক বাজেট পাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ হবে এবং ১৫ জুন বিকেলে সম্পূরক বাজেট পাস হবে। এছাড়া ১৬ জুন থেকে সংসদে বাজেট আলোচনা শুরু হবে।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

চিফ হুইপ জানান, ১৬ জুন থেকে সেদিন থেকে সকাল বিকাল সংসদ অধিবেশন হতে পারে। ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতেই হবে। এরপর প্রেসিডেন্টের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বাজেটের নিয়ম গেজেট হতে হবে রাত ১২টার আগে।

নুরুল ইসলাম মনি বলেন, ৩০ লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে এ সরকার যাত্রা শুরু করেছে। কিন্তু এ সরকারের আন্তরিকতা এবং চুরি না করার কারণে দেশে একটি নরমাল অবস্থা আছে। চুরি-দুর্নীতি বন্ধ করা নিয়ে সভায় আলোচনা হয়েছে। আমলাতন্ত্রের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই সবসময়। সবাই আটকে পড়ে আমলাতন্ত্রে। মানুষ যেন নির্বিঘ্নে সব কাজ করতে পারে সে চেষ্টা চলছে।

চিফ হুইপ জানান, সংসদীয় দলের সভায় মন্ত্রণালয়গুলোর কাজের অগ্রগতি এবং ১২০ দিনে কী কী কাজ করা হয়েছে, সেগুলো উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, যে শিক্ষা কাজ শেখাবে এবং সত্যিকার অর্থেই শিক্ষিত করবে, এমন কারিকুলাম চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতের মিড-ডে মিল চালু করারও নির্দেশনা দেন।

নুরুল ইসলাম মনি জানান, গণমানুষের কল্যাণ ও মঙ্গল এ সরকারের মূল লক্ষ্য। সাবলম্বী করতে যে কাজ করা প্রয়োজন, তা করা হচ্ছে। এক লাখ কোটি টাকা ভর্তুকি দিতে হবে তেল আমদানির জন্য।

জাতিসংঘের অধিবেশনে সভাপতি হয়েছে বাংলাদেশ। এটি দূরদর্শী নেতৃত্ব এবং কূটনৈতিক সাফল্য প্রমাণ করে বলেও জানান চিফ হুইপ। তিনি জানান, দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ চলছে। রামিসা হত্যার মামলার রায় আগামীকাল (৭ জুন) হবে।

দেশে চাঁদাবাজ-মাদকের কোনো জায়গা হবে না উল্লেখ করে চিফ হুইপ বলেন, যে বা যারা এমন কার্যক্রমে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, খুব শিগগিরই সেটি দেখতে পাবেন। দলের হলেও কোনো মাফ হবে না। প্রধানমন্ত্রীও এতে সায় দিয়েছেন। সব ধরনের ক্রাইম; বিশেষ করে জুয়া বন্ধে কার্যক্রম নেওয়া হচ্ছে। নির্বাচনি এলাকায় সরকারপ্রণীত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সেদিকে দৃষ্টি রাখতে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments