বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১১ দিন বন্ধ থাকার পর চালু হলো নর্দার্ণ জুটের কারখানা
spot_img
spot_img

১১ দিন বন্ধ থাকার পর চালু হলো নর্দার্ণ জুটের কারখানা

 

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৪ মার্চ, বুধবার থেকে চালু করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কারখানা। এর আগে গত ২২ ফেব্রুয়ারি থেকে গতকাল ৩ মার্চ পরযন্ত মোট ১১ দিন কারখানাটি বন্ধ ছিল। কোম্পানির সব ব্যাংক হিসাব ফ্রিজ থাকার কারণে কারখানা বন্ধ ছিলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

কোম্পানিটি জানায়, গতকাল উচ্চ আদালত থেকে কোম্পানিটি সব জাজমেন্ট কপি গ্রহণ করেছে। কোম্পানির সব ব্যাংক হিসাব চালু হয়েছে। তাই কোম্পানির পরিচালনা পর্ষদ আজ বুধবার থেকে কারখানা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, কোম্পানিটির সব ব্যাংক হিসাব ফ্রিজ রাখার কারণে ২২ ফেব্রুয়ারি থেকে গতকাল ৩ মার্চ পরযন্ত ৩ দফায় কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। এসময়ে কোম্পানিটির রিট পিটিশনের শুনানির কারণে কারখানা বন্ধ রেখেছিল।

কোম্পানিটি জানায়, বাংলাদেশ ব্যাংক কোম্পানিটির সব ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে গত ২৪ ফেব্রুয়ারি কোম্পানিটি উচ্চ আদালতে রিট পিটিশন ফাইল জমা দিয়েছিল। গত ২৫ ফেব্রুয়ারি উচ্চ আদালতে এ বিষয়ে শুনানি হয়।

গত ২০ জানুয়ারি থেকে উচ্চ আদালতের আদেশে বাংলাদেশ ব্যাংক কোম্পানির সব ব্যাংক হিসাব ফ্রিজ করেছিল।কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে কোম্পানিটি কেনো ধরনের রপ্তানি করতে পারছিল না। কোম্পানিটি কোনো কাঁচা পাট প্রক্রিয়াজাত করা এবং কোনো টাকা পরিশোধ করতে পারছিল না। এমনকি কোম্পানটি বিনিয়োগকারীদের মধ্যে সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশও বিতরণ করতে পারেনি। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার.কম/রানা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments