শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্য১১ মাসে কৃষিঋণ বিতরণ ২৯ হাজার কোটি টাকার বেশি
spot_img
spot_img

১১ মাসে কৃষিঋণ বিতরণ ২৯ হাজার কোটি টাকার বেশি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) কৃষি খাতে ২৯ হাজার ২৯৭ কোটি টাকা বিতরণ করেছে ব্যাংকগুলো, যা পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ শতাংশ। গত বছর একই সময়ে কৃষিঋণ বিতরণ করা হয়েছিল ২৫ হাজার ৯৬৭ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে এ ঋণ বেড়েছে প্রায় ১৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২২-২৩ অর্থবছরের জন্য কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ হাজার ৮১১ কোটি টাকা। কৃষিঋণ বিতরণে ব্যাংক খাতের সার্বিক লক্ষ্যমাত্রা অতিক্রম হলেও পিছিয়ে আছে বেশ কিছু ব্যাংক। এর মধ্যে কিছু ব্যাংক লক্ষ্যমাত্রার কাছে। আবার কিছু ব্যাংকের অবস্থা একেবারেই নাজুক। ২০২১-২২ অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। সে সময়ে লক্ষ্যমাত্রার পুরোটাই বিতরণ হয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ববাজারে সব পণ্যের দাম ব্যাপক বেড়েছে। আমাদের দেশের খাদ্যজাত পণ্য আমদানির চেয়ে দেশে উৎপাদনের প্রতি সরকার বেশি মনোযোগী। তাই কৃষি খাতে ঋণ বিতরণ বাড়াতে নিয়মিত তদারক করা হচ্ছে। এ কারণে ঋণের প্রবৃদ্ধি ভালো।

কৃষিঋণ বিতরণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নীতিমালাও ইতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, মোট ঋণের কমপক্ষে ২ শতাংশ কৃষিঋণ বিতরণ করতে হবে। এর ফলে বাড়ছে ঋণ বিতরণ। এর সঙ্গে কৃষিঋণ বিতরণের অংশও বাড়ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলো গত অর্থবছরের ১১ মাসে বিতরণ করেছে ১১ হাজার ৭৭৫ কোটি ৮৩ লাখ টাকা। পুরো অর্থবছরে এসব ব্যাংকের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৬৫৮ কোটি টাকা। সে হিসাবে এ খাতের ব্যাংকঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবার ৪৮ দেশি-বিদেশি বাণিজ্যিক ব্যাংক বিতরণ করেছে ১৭ হাজার ৫২১ কোটি ৯৭ লাখ টাকা। যদিও এসব ব্যাংকের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ১৫৩ কোটি টাকা। অর্থাৎ বেসরকারি খাতের ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে।

আবার লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ ঋণ বিতরণ করা ব্যাংকও রয়েছে। এ ছাড়া সবচেয়ে কম কৃষিঋণ বিতরণ করেছে মধুমতি ব্যাংক। ব্যাংকটি গত অর্থবছরের ১১ মাসে কৃষিঋণ বিতরণ করেছে লক্ষ্যমাত্রার মাত্র ৬ দশমিক ৫১ শতাংশ। টাকার অঙ্কে যা ৫ কোটি ৬৮ লাখ টাকা।

অন্যদিকে সর্বোচ্চ কৃষিঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির বিতরণ করা ঋণের পরিমাণ ৬ হাজার ৮৬৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঋণ বিতরণ করেছে ইসলামী ব্যাংক। বড় এই বেসরকারি ব্যাংকটির বিতরণ করা কৃষিঋণের পরিমাণ ২ হাজার ১৩৬ কোটি টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments