সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

১২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১২ কোম্পানির সমাপ্ত সময়ের প্রথম এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

পদ্মা অয়েলে: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১২ টাকা ৬৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৯ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪৪ টাকা ২৩ পয়সা।

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬ টাকা ১৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৯৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯৭ টাকা ০১ পয়সা।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ৭০ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) শেয়ার প্রতি কোম্পানিটির ২ টাকা ৫৫ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ৩৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩ টাকা ৪৭ পয়সা।

মালেক স্পিনিং: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৯০ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ২৯ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৫ টাকা ৪৭ পয়সা।

রহিম টেক্সটাইল মিলস লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১২ পয়সা আয় দিয়েছিল।

ঢাকা ইন্স্যুরেন্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৪৮ পয়সা।

হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ০৮ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ০৪ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৪১ পয়সা (without Revaluation)।

প্রথম প্রান্তিক-
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ক্যাশফ্লো ছিল ৫২ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৪ পয়সা।

ফার্স্ট বিডি ফিক্সড ইনকাম ফান্ড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ২৭ পয়সা। গত বছর ০.০৫ আয় ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৬০ পয়সা।

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ২৬ পয়সা। গত বছর ০.০২ (নেগেটিভ) ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৪২ পয়সা।

ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৩৩ পয়সা। গত বছর ০.০১ (নেগেটিভ) ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭ টাকা ৮৭ পয়সা।

আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৬৩ পয়সা। গত বছর ০.০৪ আয় ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৮২ পয়সা।

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৩৮ পয়সা। গত বছর কোন আয় ছিল না।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৫৪ পয়সা।

ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৫৪ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ০.০২ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৪২ পয়সা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments