সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

১২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার বিডি রিপোর্ট: চলতি মাসের ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পযর্ন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১২ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো গত ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য  ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৮৬ পয়সা। আগামী  ১৪ জানুয়ার  ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ  ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা২১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ৫০ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সমপদ মূল্য (এনএভি) হয়েছে ৭৪ টাকা ১৬ পয়সা। আগামী  ২৯ নভেম্বর  ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর। ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (EPS) হয়েছে ১ টাকা ০৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল  ৮১ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭৪ টাকা ১৬ পয়সা। আগামী ২০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৪ টাকা। যা আগের অর্থবছরে ছিল ০.৬১ টাকা। কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৭৭ টাকায়। উল্লেখ্য, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর, ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। এবং কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে ১৭ নভেম্বর, ২০২২। দেশবন্ধু পলিমার লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচিত হিসাব বছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৭ পয়সা। যা আগের বছর একই সময়ে আয় ছিল ২০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি এনএভি হয়েছে ১৮.২১ টাকা। উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর, ২০২২। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫.১৬ টাক‌া। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১১.৫৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৪.৬৬ টাকা। উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৩ ডি‌সেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ন‌ভেম্বর। ই-জেনারেশন লিমিটেড: ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.৬৭ টাকা ও শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ( এনওসিএফপিএস) ২.০৯ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। কেডিএস এক্সেসরিজ লিমিটেড: ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৫.৫৮ টাকা ও শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ( এনওসিএফপিএস) ৮.৯৭ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৩৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৭০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৯২ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৯৫ পয়সা। আগামী ২৩ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর। পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ৬ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর। বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ২৩ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ১৯ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ৪ টাকা ৩০ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৪ টাকা ৮৮ পয়সা। গত বছর ছিলো ৪০ টাকা ৪৩ পয়সা। আগামী ০৭ নভেম্বর, ২০২২ (সোমবার) সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর। ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৮ শতাংশ ক্যাশ এবং ১২ শতাংশ বোনাস। উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও পরিচালকদেরকে শুধু বোনাস দেওয়া হবে। সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১০ টাকা ৩১ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ৭ টাকা ২৩ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৩ টাকা ১৫ পয়সা। আগামী ১৮ ডিসেম্বর  ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments