ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সচঁল পাগল সুজন এর কথায় ফোক যুবরাজ রাজিব শাহ্ এর মৌলিক গান “পশু হই ” আগামী ১৩ আগস্ট মুক্তি পাচ্ছে। অন লাইন প্ল্যাটফর্ম রাজিব শাহ মিউজিক ওয়ার্ল্ড এর ব্যানারে প্রকাশিত হবে “পশু হই” এর মিউজিক ভিডিও।


গানটির সুর করেছেন শিপ্লী নিজেই এবং সঙ্গীতায়োজনে ছিলেন এ এইচ জীবন। গানটির ভিডিও ধারন করা হয়েছে খুলনার বিভিন্ন প্রাকৃতিক মনোরম পরিবেশে। রাজিব শাহ্ মিউজিক ওয়ার্ল্ড এর পক্ষে গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শুভ্র ডি এস।
রাজিব শাহ্ বাংলাদেশ সঙ্গীতাঙ্গনের সুপরিচিত ফোক গানের কন্ঠস্বর এবং এর প্রমান তিনি শুরু থেকেই রেখে এসেছেন, তার কন্ঠে মন মজালে ওরে বাউলা গান, অনুরাগের বীনা,বলো স্বরুপ,ফার্স্ট ক্লাস, গান গুলো শ্রোতাদের মন জয় করে নিয়েছে আরো অনেক আগেই।

রাজিব শাহ্ এর কন্ঠে সদ্য মুক্তি প্রাপ্ত সচঁল পাগল সুজনের কথায় মৌলিক গান মহাকাল,সাঁই নিরাঞ্জন শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় নতুন মিউজিক ভিডিও “পশু হই” শিরোনামের গানটিও শ্রোতাদের মন জয় করে নিবে বলে মনে করেন গানের লেখক এবং কন্ঠ শিল্পী দুজনেই।।
Rajib Shah Music World এর ব্যানারে মিউজিক ভিডিওটি পেতে আমাদের সঙ্গেই থাকুন।।
চ্যানেল লিংক: https://www.youtube.com/c/RajibShahMusicWorlds
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি





























Recent Comments