মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

১৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৩ কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২২ এবং ৩০ জুন, ২০১৭, ২০১৮, ২০১৯ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ইউনাইটেড ফাইন্যান্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ১.১৯ টাকা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৬ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ১৭ টাকা ৩০ পয়সা।

আগামী ২৫ মে, ২০২৩ তারিখ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল, ২০২৩ (রোববার)।

ব্যাংক এশিয়া লিমিটেড: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত ভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ২ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৪১ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ২৩ টাকা ৩৩ পয়সা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৩.৮২ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ১৫ টাকা ২৩ পয়সা।

আগামী ৩০ এপ্রিল, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৬ এপ্রিল, ২০২৩।

সেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৩ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ২.৪১ টাকা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৯.৪৮ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ৪৯.৩৫ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৫১ টাকা। যা গত বছর একই সময়ে ছিলো ২ টাকা ৭৭ পয়সা।

আগামী ২৮ মে, ২০২৩ তারিখ (রোববার) সকাল ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল, ২০২৩ (রোববার)।

ফিনিক্স ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০২ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ২.২০ টাকা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭.১০ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ৩৯.৯০ টাকা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৩৭ টাকা। যা গত বছর একই সময়ে ছিলো ৪.০৬ টাকা।

আগামী ৩১ মে, ২০২৩ তারিখ (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল, ২০২৩ (সোমবার)।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড: সর্বশেষ হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো ডিভিডেন্ড নেবেন না।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৯৩ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২৫ পয়সা।

আগামী ২ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মার্চ।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।  সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১ টাকা ৬৫ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩২ টাকা ৬৮ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ৩৬ টাকা ৪৫ পয়সা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৯ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ২ টাকা ৪৯ পয়সা।

আগামী ১৮ মে, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৩ টাকা ৮৩ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ২৬ টাকা ৯৯ পয়সা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ৮ টাকা ৮৯ পয়সা।

উল্লেখ্য, আগামী ৯ মে, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৯ এপ্রিল, ২০২৩।

বাংলাদেশ ফাইন্যান্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ১.৩৬ টাকা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে একত্রিত এনএভি হয়েছে ১৭.৪১ টাকা। গত বছর ছিলো ১৬.৭২ টাকা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৬ টাকা। যা গত বছর একই সময়ে ছিলো ৬.২১ টাকা।

আগামী ৩০ এপ্রিল, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৪ এপ্রিল, ২০২৩।

লিন্ডে বাংলাদেশ: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে কোম্পানিটি।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮.০৪ টাকা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৮০.৫৫ টাকা আয় হয়েছিলো।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে এনএভি হয়েছে ৩৯৭.৪৪ টাকা। গত বছর ছিলো ৩৯৫.৫৫ টাকা।

এছাড়াও  আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৭.৩২ টাকা। গত বছর একই সময়ে ছিলো ৮০.৩৪ টাকা।

আগামী ১১ মে, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০২ এপ্রিল, ২০২৩।

ইউনিলিভার কনজিউমার কেয়ার: গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৪০ শতাংশ ক্যাশ এবং ৬০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০.৬৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৩.৮০ টাকা।

এছাড়াও গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির এনএভি হয়েছে ১৩৯.৬০ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে আগামী ১৬ মে, ২০২৩। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৩ এপ্রিল, ২০২৩।

লাফার্জ হোলসিম বাংলাদেশ: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের  জন্য ১৫ শতাংশ চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। গতবছর সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছিলো ৩ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৯ মে বিকেল ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ, ২০২৩।

উল্লেখ্য, কোম্পানিটি আলোচিত হিসাববছরের ৩৩ শতাংশ অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে পরিশোধ করেছে। এই চূড়ান্ত ডিভিডেন্ড সহ মোট ৪৮ শতাংশ ডিভিডেন্ড দিচ্ছে কোম্পানিটি, যা এই কোম্পানির ঘোষণা করা সর্বোচ্চ ডিভিডেন্ড।

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য হিসাব বছরে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৩০টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮.৪৩ টাকা।

এছাড়া কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরে এনএভি হয়েছে ৬৮.৯৬ টাকা।

উল্লেখ্য, আলোচিত হিসাব বছরের ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে আগামী ১৬ এপ্রিল এবং এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মার্চ, ২০২৩।

এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০১৭, ১৮ এবং ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত দুই বছরেও কোম্পানিটি লোকসান হয়েছিল।

উল্লেখ্য, কোম্পানিটি রেকর্ড ডেট ও এজিএমের সময়, স্থান পরিবর্তি নেইটসের মাধ্যমে জানাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments