শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাজধানীর যেসব এলাকায়
spot_img
spot_img

১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাজধানীর যেসব এলাকায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানী ঢাকার কিছু এলাকায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতাধীন এমআরটি লাইন-১-এর নদ্দা ভূগর্ভস্থ স্টেশন এলাকার নির্মাণ কাজের কারণে তিতাস গ্যাসের বিদ্যমান পাইপলাইন স্থানান্তর করা হবে। ফলে বারিধারা ডিপ্লোমেটিক জোন, নিউ ডিওএইচএস বারিধারা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি, পুরো বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তর-পূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments