
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আইপিও পরবর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে মাত্র ১৩ পয়সা। আগামীকাল ২৪ জানুয়ারি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আইপিও পূর্ববতী ইপিএস হয়েছে ০.১৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.২০ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) ইপিএস দাঁড়িয়েছে ০.৩১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.২৮ টাকা। দ্বিতীয় প্রান্তিকে বিডি থাইয়ের আইপিও পরবর্তী ইপিএস দাঁড়িয়েছে ০.১৩ টাকা। এছাড়া ছয় মাসে আইপিও পরবর্তী ইপিএস দাঁড়িয়েছে ০.২৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments