ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৪ কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সিঙ্গার বাংলাদেশ: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ১ টাকা ৪০ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৮৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ২ টাকা ৩১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪ টাকা ৮৩ পয়সা।
এছাড়াও কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২ টাকা ৫৮ পয়সা নেগেটিভ।
ইউনাইটেড ইন্স্যুরেন্স: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। গত বছর একই সময়ে ৮৮ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৩ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৯ পয়সা।
লাফার্জহোলসিম বাংলাদেশ: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ০৬ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৩ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ০৭ পয়সা।
আরএকে সিরামিক্স (বাংলাদেশ): গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৪৪ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১ পয়সা।
ক্রিস্টাল ইন্সুরেন্স: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৬৫ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৯২ পয়সা।
গ্রামীনফোন: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৪ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৬ টাকা ৮২ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ টাকা ৬২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১২ টাকা ৮২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৯ টাকা ৩৪ পয়সা। আগের বছর ছিলো ৩৪ টাকা ২২ পয়সা।
এছাড়া শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ২০ টাকা ১৫ পয়সা। যা আগের বছর ছিলো ২৩ টাকা ৬১পয়সা।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৬৫ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৭০ পয়সা।
এছাড়াও শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১ টাকা ২৫ পয়সা।
প্রাইম ব্যাংক: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬৭ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৫৬ পয়সা।
ট্রাস্ট ব্যাংক: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি একত্রিত আয় (ইপিএস) ছিল ৯৪ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত আয় হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি একত্রিত আয় ছিল ২ টাকা ১৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৫৭ পয়সা।
এছাড়া, কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৩৫ টাকা ৭৫ পয়সা।
প্রগতি ইন্স্যুরেন্স: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৮১ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৩ টাকা ০২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৬ টাকা ৭৪ পয়সা।
এছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১ টাকা ৮৫ পয়সা।
আইসিবি ইসলামিক ব্যাংক: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৫ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ০২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৯১ পয়সা (লোকসান)।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৯১ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩০ পয়সা।
এছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৩ টাকা ২৬ পয়সা।
জনতা ইন্স্যুরেন্স: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৯ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৯৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৬৯ পয়সা। আগের বছর ছিলো ১৪ টাকা ৫৫ পয়সা।
এছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৭৪ পয়সা।
ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স: প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান বেড়েছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ২ টাকা ১৫ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ১১ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬৪ টাকা ৩৯ পয়সা (নেগেটিভ)। আগের বছর নেগেটিভ ছিলো ১৬২ টাকা ২৪ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক-
ইন্টারন্যাশনাল লিজিংয়ের গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস লোকসানে রয়েছে।
দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ২ টাকা ১১ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬৫ টাকা লোকসান হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


























Recent Comments