ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৮ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো গত ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শুধু মাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৩৮ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।
সোনালী আঁশ লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৯২ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ১.১৩ টাকা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৮ টাকা ৫৮ পয়সা। আগের বছর ছিল ২২৫ টাকা ৬৫ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
বীচ হ্যাচারি লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের বছর ইপিএস লোকসান হয়েছিল ২২ পয়সা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৭২ পয়সা। আগের বছর ছিল ৯ টাকা ৫৭ পয়সা।
বীচ হ্যাচারি লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের বছর ইপিএস লোকসান হয়েছিল ২২ পয়সা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৭২ পয়সা। আগের বছর ছিল ৯ টাকা ৫৭ পয়সা।
আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৩ সালে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: চলতি হিসাববছরে (২০২২) দ্বিতীয় অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড (Interim Dividend) ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
গত ৩১ অক্টোবর, ২০২২ তারিখ পর্যন্ত ১০ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি ঘোষিত এই অন্তর্বর্তী ডিভিডেন্ড জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
এর আগে গত জুলাই মাসে অর্ধবার্ষিক আয়ের বিপরীতে কোম্পানিটি ১৫ শতাংশ অন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
চলতি বছরে দুই দফায় লাফার্জহোলসিম ৩৩ শতাংশ অন্তর্বতী ডিভিডেন্ড দিয়েছে।
আরামিট লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৫ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৭ টাকা ৬৯ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
ওরিয়ন ইনফিউশন লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৩৭ পয়সা আয় হয়েছে।
আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
ফু-ওয়াং ফুডস লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। পাশাপাশি কোম্পানিটি লাভ থেকে লোকসানে জড়িয়েছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ২৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫ পয়সা আয় হয়েছিল।
আগামী ২১ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
কৃষিবিদ সীড লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৩০ টাকায়।
কোম্পানিটির বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০১ ডিসেম্বর।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। পাশাপাশি কোম্পানিটির লোকসান বেড়েছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ০.০৪ পয়সা লোকসান হয়েছিল।
আগামী ২০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।
স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৮ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস হয়েছে ৪.৪৮ টাকা। যা আগের বছর ছিলো ১.০৫ টাকা। এবং এনএভি হয়েছে ১৪.৫৮ টাকা। আগের বছর এনএভি ছিলো ১২.৬৯ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর, ২০২২।
সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড: ৩০ জুন,২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭৯ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।
অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড ঘোষণা করলেও কোম্পানিটির ইপিএস কমেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ১৯ পয়সা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৬ পয়সা।
আগামী ডিসেম্বর ২৮ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.২২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল।
আগামী ২২ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৪০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৫০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫২ টাকা ১৮ পয়সা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৫২ পয়সা।
আগামী ৪ ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments