মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorized১৬তম বিয়েতে জগলুলের স্ত্রী হয়ে আসে লাবণী
spot_img
spot_img

১৬তম বিয়েতে জগলুলের স্ত্রী হয়ে আসে লাবণী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মনপুরা’ চলচ্চিত্রের আলোড়ন তোলা নায়িকা ফারহানা মিলির সঙ্গে প্রথম বারের মতো জুটি বাঁধলেন রাশেদ সীমান্ত। নাটকের নাম ‘বিয়ে বাণিজ্য’। টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এবি রোকন। এতে আরও অভিনয় করেছেন অলিউল হক রুমি, শফিক খান দিলুসহ অনেকে।

টিপু আলম মিলন বলেন, নাটকের নায়ক জগলুল হায়দার তথ্য গোপন করে একরে পর এক বিয়ে করেন এবং কিছুদিন পর পর তার অবস্থান পরিবর্তন করেন। জগলুল হায়দার কোন সাধারণ মানুষকে বিয়ে করেন না। তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত অসহায় গরীব মেয়েদের বিয়ে করেন এবং তাদের ভালোমন্দ খাওয়া-দাওয়া দেখা শুনা সর্বোপরি সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। এভাবে একের পর এক বাড়তে থাকে জগলুল হায়দারের বিয়ের সংখ্যা।

এতে তাকে সাহায্য করেন তার সহকারী সিদ্দিক। যে জগলুল হায়দারকে নতুন নতুন বিয়ের জন্য পাত্রীর খোঁজ এনে দেয় তাকে সম্মানী দেয় জগলুল হায়দার। ১৬তম বিয়েতে জগলুল হায়দারের ঘরে স্ত্রী হয়ে আসে লাবণী। লাবণীও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিন্তু অন্য দশটা সাধারণ মেয়ের মত লাবণী চায় তার স্বামীর সেবা করতে যা জগলুলের অতীতের কোন স্ত্রী করেনি। অবাক হয় জগলুল। ধীরে ধীরে লাবণীর প্রতি একধরনের ভালো লাগা কাজ করতে থাকে জগলুলের। কিন্তু জগলুল তো আরো অনেক বিয়ে করেছে!

এমন গল্পে এগোবে নাটিকটি। এটি প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments