ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ১৪ নভেম্বর, ২০২৪ তারিখ বৃহস্পতিবার রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফার ইস্ট নিটিং, বিএসআরএম স্টিলস, বিএসআরএম লিমিটেড, রহিম টেক্সটাইল, কেডিএস এক্সেসরিস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আজিজ পাইপস, আইটিসি, বিবিএস ক্যাবলস, হক্কানি পাল্প, নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট এবং ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেড।
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন এ দিন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর প্রতিষ্ঠানগুলো আবার লেনদেনে ফিরবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments