ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ১৮ নভেম্বর, ২০২৪ তারিখ সোমবার রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে: জেএমআই সিরিঞ্জস, ইফাদ অটোস, নাভানা সিএনজি, রহিমা ফুড কর্পোরেশন, আফতাব অটোমোবাইলস, মালেক স্পিনিং, টেকনো ড্রাগস, ম্যারিকো বাংলাদেশ, দুলামিয়া কটন, খুলনা পাওয়ার, সামিট এলায়েন্স পোর্ট, আমরা নেটওয়ার্ক, সায়হাম কটন মিলস, আমরা টেকনোলজিস, দেশবন্ধু পলিমার, পেনিনসুলা চিটাগং, ইউনাইটেড পাওয়ার এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন এ দিন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর প্রতিষ্ঠানগুলো আবার লেনদেনে ফিরবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments