ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ১ অক্টোবর থেকে পুনরায় উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি কোম্পানিটি সাময়িক উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছিল।
প্রসঙ্গত, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতে কোম্পানিটির পাইপ তৈরীর প্রধান কাঁচামাল পিভিসি রেসিন সরবরাহ বন্ধ ছিল। পর্যাপ্ত পিভিসি রেসিনের অভাবে কোম্পানির উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাঁচামালের মূল্য স্থানীয় বাজারে অস্বাভাবিকভাবে বাড়ার কারণে উৎপাদন ব্যয় বর্তমান বাজার মূল্যের চেয়েও বেড়ে গেছে। এর ফলে কোম্পানিটির উৎপাদিত পণ্য বাজারজাত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই কোম্পানিটি গত ১০ জানুয়ারি থেকে সাময়িক সি-শিফটের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments