রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ২০০ কোটি টাকা উত্তোলন করবে এনভয় টেক্সটাইল
spot_img
spot_img

২০০ কোটি টাকা উত্তোলন করবে এনভয় টেক্সটাইল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের এনভয় টেক্সটাইলের ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২৩ মে) কমিশনের ৮২৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এনভয় টেক্সটাইলের লটপ্রতি অভিহিত মূল্য ২০ লাখ টাকা। প্রতি লটে ১০টি বন্ড থাকবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে এনভয় টেক্সটাইল পাওয়ার প্লান্টের যন্ত্রপাতি ক্রয় এবং ঋণ পুনঃঅর্থায়ন করবে।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে। আর লিড অ্যারেঞ্জার হিসেবে থাকবে এনডিবি ক্যাপিটাল। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments