সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতি২১ দিনেই প্রবাসী আয় ২৪,৭৭৮ কোটি টাকা
spot_img
spot_img

২১ দিনেই প্রবাসী আয় ২৪,৭৭৮ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সেপ্টেম্বর মাসের ২১ দিনেই ২ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি টাকার প্রবাসী আয় দেশে এসেছে। এই ধারা অব্যাহত থাকলে পুরো মাস শেষে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে বলে ধারণা করছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার। টাকার অঙ্কে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি। গত বছরের একই সময়ে এসেছিল ১৬৩ কোটি ডলারের রেমিট্যান্স।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আড়াই মাসে (জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত) রেমিট্যান্স এসেছে ৬৯৩ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৫৭৭ কোটি ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ১ শতাংশে।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আগস্টে প্রবাসীরা পাঠান ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।

গত অর্থবছর ২০২৪-২৫ এ মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারÑআগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে: জুলাই ১৯১ দশমিক ৩৭ কোটি ডলার, আগস্ট ২২২ দশমিক ১৩ কোটি, সেপ্টেম্বর ২৪০ দশমিক ৪১ কোটি, অক্টোবর ২৩৯ দশমিক ৫০ কোটি, নভেম্বর ২২০ কোটি, ডিসেম্বর ২৬৪ কোটি, জানুয়ারি ২১৯ কোটি, ফেব্রুয়ারি ২৫৩ কোটি, মার্চ ৩২৯ কোটি, এপ্রিল ২৭৫ কোটি, মে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments