শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবর২৩ নভেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
spot_img
spot_img

২৩ নভেম্বর: ইতিহাসের আজকের এই দিনে

ডেইলি শেয়ারবজার ডেস্ক: বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এইদিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ববহন করে। আজ ২৩ নভেম্বর, শনিবার ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা এক নজরে দেখে নিন।

  •  ঘটনাবলী-
    ১৭৪৪ – ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন।
    ১৭৮৩ – অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়।
    ১৮৭৩ – ফরাসী সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়।
    ১৮৯০ – নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়।
    ১৯১৪ – যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে সরে আসে।
    ১৯১৬ – প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসন আরোহণ করেন।
    ১৯১৯ – দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।
    ১৯২২ – রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেপ্তার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।
    ১৯৩৬ – লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
    ১৯৬৪ – ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।
    ১৯৯৫ – বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • জন্মদিন-
    ১৫৫৩ – ইতালির চিকিৎসক প্রোসপেরো আলপিনি জন্ম গ্রহণ করেন।
    ১৭৬০ – ফ্রাঞ্চইস-নয়েল বাবেউফ, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও সমাজকর্মী।
    ১৮০৪ – ফ্রাংক্লিন পিয়ের্স, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।
    ১৮৩৭ – ইয়োহানেস ডিডেরিক ফান ডার ভাল্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ।
    ১৮৬০ – ইয়ালমার ব্রান্তিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী।
    ১৮৯৭ – নীরদচন্দ্র চৌধুরী, তিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলা (বর্তমান বাংলাদেশের) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী। খ্যাতনামা ও জনপ্রিয় বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
    ১৯০৭ – রুন রুন শাও, তিনি ছিলেন চীনা বংশোদ্ভূত হংকং ব্যবসায়ী, মানবপ্রেমিক ও শাও ব্রাদার্স স্টুডিও এর প্রতিষ্ঠিাতা।
    ১৯২২ – ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে, তিনি ছিলেন স্প্যানিশ রাজনীতিবিদ।
    ১৯২৫ – সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান জন্মগ্রহণ করেন।
    ১৯৩৫ – ভ্লাডিস্লাভ ভোল্কভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।
    ১৯৪১ – ফ্রাঙ্কো নিরো, তিনি ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক।
    ১৯৫৫ – লুডোভিকো ইনাউডি, তিনি ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
    ১৯৬৬ – ভিনসেন্ট ক্যাসেল, তিনি ফরাসি অভিনেতা ও প্রযোজক।
    ১৯৭১ – খালেদ আল-মুয়াল্লিদ, তিনি সৌদি আরব ফুটবল।
    ১৯৯১ – আহমেদ শেহজাদ, তিনি পাকিস্তানি ক্রিকেটার।
  • মৃত্যু-
    ১৩১৮ – জাপানের গণিতবিদ ইয়োরিইয়ুকি মৃত্যুবরণ করেন।
    ১৪৫৭ – লাডিস্লাউস পুস্থুমউস, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান রাজা।
    ১৫১১ – ৫২ বছর শাসনের পর গুজরাটের শাসক মাহমুদ শাহ্ মৃত্যুবরণ করেন।
    ১৫৭২ – ব্রনযিনো, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী ও কবি।
    ১৬৮২ – ক্লাউডে লরাইন, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদকার।
    ১৮৮৩ – প্যারীচাঁদ মিত্র, তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
    ১৯৩৭ – জগদীশ চন্দ্র বসু, তিনি বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী এবং প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা।
    ১৯৭০ – তুন ইউসুফ বিন ইসহাক, সিঙ্গাপুরের সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
    ১৯৭৬ – ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো মৃত্যুবরণ করেন।
    ১৯৯০ – রুয়াল দাল, তিনি ছিলেন ওয়েল্সীয় সাহিত্যিক।
    ১৯৯৫ – লুই মালে, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
    ২০০৬ – ফিলিপ নইরেট, তিনি ছিলেন ফরাসি অভিনেতা।
    ২০১০ – ইংরিড পিট, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী ও লেখক।
    ২০১৪ – ডরোথি চেনি, তিনি ছিলেন আমেরিকান টেনিস খেলোয়াড়।

এছাড়াও ইতিহাস অনুযায়ী, আজকের এই দিনে আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments