সোমবার, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ২৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষনা
spot_img
spot_img

২৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষনা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি বছরের জানুয়ারি ১ থেকে ফেব্রুয়ারির ২৬ তারিখ পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২৩ প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো ৩০ জুন ২০১৯, ২০২০, ২০২১ ও ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯৩ টাকা। আগের বছর ছিল ২.৮৪ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ০.৩৭ টাকা। আগের বছর ছিল ১.২১ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯.১৬ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ১৫ মার্চ, ২০২২।

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৭৩ টাকায়।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৯ মার্চ।

গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৪৩ টাকা। আগের বছর ছিল ৬.৬৬ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১.৭০ টাকা (নেগেটিভ)। আগের বছর ছিল ৯.২৪ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৯.৩২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৮ মার্চ ২০২২।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

তথ্য মতে, আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৬ টাকা ৪২ পয়সা।

সর্বশেষ বছরে এককভাবে আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস (Solo EPS) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের বছর এক ইপিএস ছিল ৫ টাকা ৫৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪২ টাকা ৩১ পয়সা।

রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৫৯ টাকা। আগের বছর ছিল ৫.২১ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭.৯৬ টাকা। আগের বছর ছিল ৬.৫০ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪.৩৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৭ মার্চ ২০২২।

এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪০ টাকা। আগের বছর ছিল ১.১২ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.৮৩ টাকা।

প্রতিষ্ঠানটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ মার্চ, ২০২২।

ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।এর আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলো।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭.৭২ টাকা। আগের বছর ছিল ২০.১৬ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৪.৭৩ টাকা। আগের বছর ছিল ২৭.৮১ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৮.১৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৩ মার্চ ২০২২।

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড:  ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৩০ পয়সা।

ফান্ডটির বাজার মূলধন অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৬ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩৪ টাকা। আগের বছর ছিল ২.০৩ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫.২৩ টাকা। আগের বছর ছিল ৩.৯১ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭.০৪ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মার্চ বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২২ ফেব্রুয়ারি।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪০ টাকা। আগের বছর ছিল ০.৩৮ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫.১৭ টাকা।

প্রতিষ্ঠানটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।

মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০১৯, ২০২০ এবং ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ০ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭.১১ টাকা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০ টাকা  এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩.১৮ টাকা।

আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে যথাক্রমে দুপুর ২টা ৩০ মিনিটে, বিকাল ৪টায় এবং বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ফেব্রুয়ারি।

আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১২ টাকা। আগের বছর ছিল ০.৭৩ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১.৩৬ টাকা। আগের বছর ছিল ২.৮৭ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭.৫৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৪ ফেব্রুয়ারি।

ক্যাপিটেক আইবিবিএল শরীয়াহ ইউনিট ফান্ড: ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছ।

বিদায়ী বছরে ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে আয় হয়েছে ১ টাকা।৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ০৪  পয়সা।

ভিআইপিবি এক্সিলারেটেড ইউনিট ফান্ড: ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড দেবে।

বিদায়ী বছরে ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে আয় হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৭৪ পয়সা।

ভিআইপিবি এক্সিলারেটেড ইনকাম ইউনিট ফান্ড:  ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছ।

সর্বশেষ হিসাববছরে ভিআইপিবি এক্সিলারেটেড ইনকাম ইউনিট ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।

ভিআইপিবি গ্রোথ ফান্ড: ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছ।

সর্বশেষ হিসাববছরে ভিআইপিবি গ্রোথ ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৫ পয়সা।

ভিআইপিবি ব্যালান্সড ফান্ড: ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছ।

সর্বশেষ হিসাববছরে ভিআইপিবি ব্যালান্সড ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৩২ পয়সা।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত সময়ের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২০ পয়সা, যা আগের বছর ৮ টাকা ৬ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪ টাকা ৬ পয়সা।

আগামী ১৩ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।

গ্রামীণফোন লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত সময়ের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫.২৮ টাকা, যা আগের বছর ৩৬.৯৪ টাকা ছিল।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৬.৯৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪২.৮২ টাকা।

আগামী ২৬ এপ্রিল, সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি।

দি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড: ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ার দেওয়ার সুপারিশ করেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা।আগের বছর শেয়ার প্রতি ০.১৩ টাকা আয় হয়েছিল।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৬৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩৪.৪৭ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মার্চ ২০২২ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট   ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

তাল্লু স্পিনিং মিলস্‌ লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০১৯, ২০২০ এবং ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (৩.২১) টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল (৩.৩৭) টাকা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৭০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪.৭৫ টাকা।

আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে যথাক্রমে সকাল ১০টায়, সকাল সাড়ে ১১টায় এবং দুপুর ১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি।

একুশ ফার্স্ট ইউনিট ফান্ড: বে-মেয়াদি (Open-end) মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটধারীরা গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ২৬% তথা প্রতি ইউনিটের বিপরীতে ২.৬০ টাকা ডিভিডেন্ড পাবেন।সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বুধবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

দি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ার দেওয়ার সুপারিশ করেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা।আগের বছর শেয়ার প্রতি ০.১৩ টাকা আয় হয়েছিল।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৬৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩৪.৪৭ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মার্চ ২০২২ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট   ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments