
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা.মো.ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯হাজার ৫জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৭হাজার ৪৩৪জনের নমুনা পরীক্ষায় ১হাজার ৫১৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫দশমিক ৫৩শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯লাখ ৩৯হাজার ৬৫১জন। তিনি আরো জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬হাজার ৪৫৯জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৭লাখ ৮৬হাজার ১৪৬জন। জানা গেছে, নতুন মারা যাওয়া ১০জনের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১থেকে ৯০বছরের মধ্যে দুইজন, ৬১থেকে ৭০বছরের মধ্যে পাঁচজন, ৫১থেকে ৬০বছরের মধ্যে একজন, ৪১থেকে ৫০বছরের মধ্যে একজন ও ৩১থেকে ৪০বছরের মধ্যে একজন রয়েছেন।
তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, একজন খুলনা বিভাগের, একজন সিলেট বিভাগের ও দুইজন রংপুর বিভাগের বাসিন্দা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments