
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ শনিবার ২৫ জুন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৫ জন আক্রান্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৩ জনের বাড়ি ঢাকায়, বাকি দুইজন ঢাকার বাইরে। এ ছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১১৮ জন ।
উল্লেখ্য, রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯২০ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৭৯২ জন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments