বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
spot_img
spot_img

২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ অনুমোদিত শেয়ার মূলধন দ্বিগুণ করার সুপারিশ করেছে। একই সঙ্গে ঋণের বোঝা কমানো ও কার্যকরী মূলধনের চাহিদা পূরণে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব দিয়েছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদ কোম্পানির অনুমোদিত শেয়ার মূলধন ২৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার সুপারিশ করেছে। এ প্রস্তাব বাস্তবায়নে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং প্রযোজ্য ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার সম্মতি প্রয়োজন হবে।

পাশাপাশি বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়ন, ঋণের পরিমাণ কমানো এবং কার্যকরী মূলধনের চাহিদা মেটাতে সর্বোচ্চ ২৫ কোটি প্রেফারেন্স শেয়ার ইস্যুর পরিকল্পনা করেছে কোম্পানিটি। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। এর মাধ্যমে সর্বোচ্চ ২৫০ কোটি টাকা সংগ্রহ করা হবে।

প্রস্তাবিত শেয়ারগুলো প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের কাছে ইস্যু করা হবে। এ জন্য বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিতে হবে।বাংলাদেশ ব্যাংক

কোম্পানিটি জানিয়েছে, প্রেফারেন্স শেয়ারগুলো হবে স্থায়ী, অসঞ্চয়যোগ্য, রূপান্তর অযোগ্য ও ভোটাধিকারবিহীন। এসব শেয়ারের লভ্যাংশ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা হবে। কোনো বছরে লভ্যাংশ ঘোষণা করা না হলে তা পরবর্তী বছরের জন্য জমা থাকবে না।

এ ছাড়া শেয়ারহোল্ডাররা এসব প্রেফারেন্স শেয়ার ফেরত নেওয়ার দাবি জানাতে পারবেন না। তবে কোম্পানি চাইলে ইস্যুর শর্ত অনুযায়ী নিজস্ব বিবেচনায় সম্পূর্ণ বা আংশিক শেয়ার অভিহিত মূল্যে ফেরত নিতে পারবে। এ ক্ষেত্রে কোম্পানির কোনো বাধ্যবাধকতা থাকবে না।

এদিকে এসব প্রস্তাবে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৫ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভাটি সরাসরি উপস্থিতি ও ডিজিটাল মাধ্যমের সমন্বয়ে আয়োজন করা হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিশেষ সাধারণ সভার জন্য আগামী ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে সিঙ্গার বাংলাদেশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments