বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়২৬৯ মার্কিন নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন
spot_img
spot_img

২৬৯ মার্কিন নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

২৬৯ মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন । একই সঙ্গে ফ্লাইটে তাদের সাতটি পোষা প্রাণীও ছিল। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করে।

জানা গেছে, ঢাকা ত্যাগ করা মার্কিন নাগরিকদের মধ্যে রয়েছেন কূটনীতিক ও পর্যটকসহ বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতরা। এর আগে সার্বিক  প্রস্তুতি দেখতে গতকাল দুপুরে বিমানবন্দরে গিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, কাতার এয়ারওয়েজের বোয়িং-৭৭৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত ওই বিশেষ ফ্লাইটে ৩৫৬ জন মার্কিন নাগরিক ও কূটনীতিক ছাড়াও তাদের নয়টি পোষা প্রাণীর ঢাকা ত্যাগ করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ঢাকায় থেকে যান ৮৭ জন মার্কিন নাগরিক ও দুটি পোষা কুকুর। থেকে যাওয়াদের মধ্যে যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশীদের পাশাপাশি দেশটির নাগরিকরাও রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের একটি সূত্র জানায়, কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে ওয়াশিংটন ডিসি যাচ্ছে। তবে ঢাকা ছাড়তে যাওয়া মার্কিন নাগরিকদের মধ্যে নিউইয়র্কের যাত্রীও ছিলেন। নভেল করোনাভাইরাসের কারণে বর্তমানে ওয়াশিংটন ডিসির সঙ্গে নিউইয়র্কের যোগাযোগ বন্ধ রয়েছে। এ কারণে নিউইয়র্কের যাত্রীরা ঢাকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে বাংলাদেশ ত্যাগ করেছেন মালয়েশিয়া ও ভুটানের ৩৬৪ জন নাগরিক। ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশীয় নাগরিকরা ঢাকা ত্যাগ করেন। ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ দেশটির মোট ২২৫ জন নাগরিক ছিলেন। আর ২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ জন নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকায় ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments