ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২৭ কোম্পানি। প্রতিষ্ঠানগুলো সমাপ্ত সময়ের প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
গ্লোবাল হেভি কেমিক্যাল: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান দিন দিন বেড়েই চলছে।
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৬ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪৮ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫২ টাকা ৭১ পয়সা।
দি পেনিনসুলা চিটাগং: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’-ডিসেম্বর’২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.০৮ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৩৩ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৫ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৬৪ পয়সা।
উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৯৭ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ২৯ টাকা ৪৭ পয়সা।
সিমটক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ২১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ২৬ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৪৫ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৪৩ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৪ পয়সা।
এছাড়া কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশফ্লো হয়েছে ২ টাকা ৫৫ পয়সা। গত বছর যা ছিল ০.৫৬ পয়সা নেগেটিভ।
ম্যারিকো বাংলাদেশ : কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ টাকা ৯৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৭ টাকা ৩৫ পয়সা।
অপরদিকে, ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯০ টাকা ০৮ পয়সা।
বিবিএস ক্যাবলস: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ০.০৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১.১৪ টাকা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ২৩ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৪০ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৭৬ পয়সা।
এছাড়া কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশফ্লো হয়েছে ১ টাকা ২৭ পয়সা। গত বছর যা ছিল ৬১ পয়সা।
জাহিন স্পিনিং লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসান থেকে লাভের মুখ দেখেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ২০ পয়সা লোকসান হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৫ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৪৪ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫ টাকা ২ পয়সা।
এমবি ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ৩৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ২৪ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৬০ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৩৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৫৬ পয়সা।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৯৩ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৯৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৪০ পয়সা।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৪৫ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৪ টাকা ৭৩ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২১৬ টাকা ৭৭ পয়সা।
উসমানিয়া গ্লাস লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি ব্যাপক লোকসানে রয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫৭ পয়সা।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৪ পয়সা ।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮১ টাকা ৯৮ পয়সা।
ইনভেস্টমেন্ট করপোরেশন: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩০ পয়সা। গত বছর একই সময়ে তা ৯৮ ছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৫ পয়সা। গত বছরের একই সময়ে ত ১ টাকা ৬৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ৯৮ পয়সা।
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ২ টাকা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৩২ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৫২ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৩২ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৪ টাকা ৭৯ পয়সা।
বার্জার পেইন্টস: কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ১৪ টাকা ৭৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১৭ টাকা ৫২ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে (এপ্রিল’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৪৪ টাকা ১৬ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৪৩ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫৮ টাকা ৯১ পয়সা।
রানার অটোমোবাইলস লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানি লাভ থেকে ব্যাপক লোকসানে জড়িয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে এককভাবে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ১৮ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে ২৮ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে দ্বিতীয় প্রান্তিক প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সব সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে সমন্বিতভাবে শেয়ার প্রতি ৯৬ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিতভাবে ৩ টাকা ১৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪৯ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬২ টাকা ৬১ পয়সা।
নাভানা ফার্মাসিউটিক্যালস: দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ৭৭ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৭৮ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৫৭ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৫৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৫৬ পয়সা।
আজিজ পাইপস লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৮ পয়সা। গত বছর একই সময়ে ০৪ পয়সা লোকসান হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১টাকা ৯৯ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭২ পয়সা।
বিডি ল্যাম্পস লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ১টাকা ৭৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৩টাকা ১৫ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৩টাকা ৫১পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৪টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৯ টাকা ৬৫ পয়সা।
কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। গত অর্থবছরের একই সময় যার পরিমান ছিল ০.৫১ টাকা। এছাড়া ৬ মাসে ( জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ০.২২ টাকা। গত অর্থবছরের একই সময় যার পরিমান ছিল ০.৮২ টাকা।
শ্যামপুর সুগার মিলস: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৩৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২২ টাকা ৫৩ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬ টাকা ৬৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪৪ টাকা ১৫ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) লোকসান হয়েছে ১১৯৪ টাকা ২৬ পয়সা।
ন্যাশনাল পলিমার: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৭১ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৭ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২৮ টাকা ৭০ পয়সা।
নাহি অ্যালুমিনিয়াম: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬১ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১২ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৫৬ পয়সা।
ক্রাউন সিমেন্ট পিএলসি: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ৯৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ২১ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৬৩ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৭৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ৮৩ পয়সা।
ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ১ টাকা ০৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ১২ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ২২ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৬৩ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ১৫ পয়সা।
এছাড়া কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশফ্লো হয়েছে ০.২১ পয়সা নেগেটিভ। গত বছর যা ছিল ৫ টাকা ৬৬ পয়সা।
কে অ্যান্ড কিউ: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’-ডিসেম্বর’২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১১ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১৬ পয়সা।
উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৪ টাকা ১৭ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ৭৫ টাকা ৬৪ পয়সা।
লংকাবাংলা সিকিউরিটিজ: পুঁজিবাজারে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) অধীনে তালিকাভুক্ত কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ০১ পয়সা।
আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৭৮ পয়সা।
প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির তিন প্রান্তিকেই কমেছে লাইফ ফান্ডের পরিমাণ।
প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ,২২)
বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট আয়ের (ঘাটতি) তুলনায় মোট ব্যয়ের অতিরিক্ত ছিল ৮৮ কোটি ৫২ লাখ টাকা। যা আগের বছর ছিল ৮৬ কোটি ৬১ লাখ টাকা।
এ সময় মোট লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭১৭ কোটি ৬০ লাখ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৭৪৮ কোটি ৯৩ লাখ টাকা। হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে লাইফ ফান্ডের পরিমাণ কমেছে।
দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন,২২)
বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট আয়ের (ঘাটতি) তুলনায় মোট ব্যয়ের অতিরিক্ত ছিল ১০ কোটি ৮২ লাখ টাকা। যা আগের বছর ছিল ২১ কোটি ৯৫ লাখ টাকা।
এ সময় মোট লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭০৮ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৭২৬ কোটি ২২ লাখ টাকা। হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে লাইফ ফান্ডের পরিমাণ কমেছে।
তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর)
বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট আয়ের (উদ্বৃত্ত) তুলনায় মোট ব্যয়ের অতিরিক্ত ছিল ৩ কোটি ২৬ লাখ টাকা। যা আগের বছর ছিল ১ কোটি ৯৪ লাখ টাকা।
এ সময়ে মোট লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭১৩ কোটি ২৬ লাখ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৭২৬ কোটি ৯ লাখ টাকা। হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে লাইফ ফান্ডের পরিমাণ কমেছে।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানি লোকসানে রয়েছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ২ টাকা ৮২ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৭ টাকা ৭১ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ১৫৭ টাকা ৬০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments