সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করছে বিএটি বাংলাদেশ
spot_img
spot_img

২৯৭ কোটি টাকা বিনিয়োগ করছে বিএটি বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটি) লিমিটেড তার উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২৯৭ কোটি টাকা (প্রায় ২০ মিলিয়ন বৃটিশ পাউন্ড) বিনিয়োগ করবে।

গতকাল বুধবার (২৫ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বিনিয়োগ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রাজধানী ঢাকার মহাখালিতে অবস্থিত কোম্পানির সিগারেট উৎপাদন কারখানা বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে সাভারে অবস্থিত কারখানার উৎপাদনক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ কারখানাতেই প্রস্তাবিত ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করা হবে। কোম্পানির নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে বিনিয়োগের অর্থায়ন করা হবে। আর ক্যাশফ্লো পর্যালোচনা সাপেক্ষে কোথা থেকে কী পরিমাণ অর্থ যোগান দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments