রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণ২ কার্যদিবস পর পুঁজিবাজারে উত্থান: বেড়েছে লেনদেন
spot_img
spot_img

২ কার্যদিবস পর পুঁজিবাজারে উত্থান: বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা ২ কার্যদিবস পুঁজিবাজারে ব্যাপক দরপতনের পর আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে বেশিভাগ শেয়ার দর ও লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১২ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ২৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৮৮.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮২.৯৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬০.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ৩১টি শেয়ার ৯৩ হাজার ৩৬৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৯৪ কোটি ২৮ লাখ ২৫ হাজার টাকা।

গত কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭১ শতাংশ বা ৯০.০৮ পয়েন্ট কমে অবস্থান করছিল ৫ হাজার ১৬৪.৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৭৭.৬১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৭.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৫২.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৪টির, কমেছিল ২৬৪টির এবং অপরিবর্তিত ছিল ৫২টির। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৩৩২টি শেয়ার ৯১ হাজার ৩৫২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৫৫ লাখ ৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৭৩ লাখ ২২ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৪ শতাংশ বা ৫১.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৪.৭২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.১৬ শতাংশ বা ১৫.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫৪.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮ লাখ ৯১ হাজার ৫২৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments