ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলোর গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৯১ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩০ পয়সা।
এছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৩ টাকা ২৬ পয়সা।
জনতা ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৯ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৯৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৬৯ পয়সা। আগের বছর ছিলো ১৪ টাকা ৫৫ পয়সা।
এছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৭৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments