ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৫ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১০ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল টাকা ৪২ ৯৭ পয়সা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড: পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচিত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৬ টাকা ২৬ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ৫১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯৪ টাকা ১০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments