ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
লিন্ডে বাংলাদেশ: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৩ জুন, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে ১৩ জুন, ২০২৪।
ব্যাংক এশিয়া: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৩ জুন, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২০ মে, ২০২৪।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
































Recent Comments