ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- প্রভাতী ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
প্রভাতী ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং এআরজিইউএস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) কোম্পানির সিপিএ রেটিং দীর্ঘ মেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে।
৩১ ডিসেম্বর, ২০২১ সালের সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘ মেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে।
৩১ ডিসেম্বর, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments