ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামীকাল অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিডিসি ফাইন্যান্স: তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
নাহী অ্যালুমিনিয়াম: তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামীকাল বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। সমাপ্ত হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা।
আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৯ পয়সা।
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ৬২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬০ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.





























Recent Comments