বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয়  প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। নিম্নে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:

কোম্পানিগুলো হচ্ছে-

জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্যমতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭৫ পয়সা।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৬ পয়সা। আগের বছর ছিল ১৪ টাকা ৬৯ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৪৪ পয়সা। যা আগের বছর ছিল ৭৪ পয়সা।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি: গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক ও ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ২০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩২ পয়সা ছিল।

চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির নীট মুনাফা হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা। গত বছর একই সময়ে ১৭ কোটি ৯৩ লাখ টাকা মুনাফা হয়েছিল।

এছাড়া দুই প্রান্তিকে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৪ পয়সা, যা গতবছর একই সময়ে ১ টাকা ৪২ পয়সা ছিল।

৩১ মার্চ, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৯৭ পয়সা ও গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২ পয়সা।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২০ টাকা ৭৪ পয়সা। গত বছর একই সময়ে ২০ টাকা ৯৬ পয়সা আয় ছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩৩০ টাকা ২৭ পয়সা।

এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল (মাইনাস) ১৭ টাকা ৮১ পয়সা, যা আগের বছর একই সময় ৪৭ টাকা ৮ পয়সা ছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments