ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি। প্রতিষ্ঠানগুলো সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
আরামিট সিমেন্ট লিমিটেড: কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২ টাকা ১৫ পয়সা।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ৬৯ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪ টাকা ১১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪ টাকা ৯৩ পয়সা।
আরামিট লিমিটেড: কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৯৮ পয়সা।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ১২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৩ টাকা ৬০ পয়সা।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন: কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ৯৪ পয়সা।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় হয়েছিল ৮ টাকা ২৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৯ টাকা ৯৭ পয়সা।
ডেইলি শেয়ারবা্জার ডটকম/ই.


































Recent Comments