ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
মাইডাস ফাইন্যান্স লিমিটেড: দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ০.১৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১.১৩ টাকা।
এদিকে, অর্ধবার্ষিকে ( জানুয়ারি-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ০.০৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ০.৮৩ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩০ টাকা নেগেটিভ। ৩০ জুন, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১.৩২ টাকা।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.০৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.১৮ টাকা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৯.৮৯ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.১৪ টাকা।
অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২০) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.০২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.০৬ টাকা।
এদিকে ছয় মাসে (জানুয়ারি-জুন’২০) শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৮৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬.০৫ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৭ টাকা এবং ৩০ জুন, ২০২০ পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯.৯১ টাকা।
ইমাম বাটন লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৭ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ২৯ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৩ পয়সা ছিল।
৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪ টাকা ৮১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments