ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
বঙ্গজ লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২০ নভেম্বর, ২০২৪ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৯ অক্টোবর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে (পরিচালক এবং স্পনসর ছাড়া)।
মিথুন নিটিং অ্যান্ড ডাইং: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২০ নভেম্বর, ২০২৪ তারিখ দুপুর ১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৯ অক্টোবর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
তাল্লু স্পিনিং: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২০ নভেম্বর, ২০২৪ তারিখ বেলা ১২ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৯ অক্টোবর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments