ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে-
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল): বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করেছে। আগামী ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য খুলনা পাওয়ার ভেন্যু নির্ধারণ করেছে কনফারেন্স রুম নং ১২৬ (১ম তলা), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU), ইউনাইটেড সিটি, মাদানী এভিনিউ, ঢাকা-১২১২।
কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরের সাধারণ পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে।
ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড: আগামী ২৮ ডিসেম্বর, ২০২৪ তারিখ বিকাল ৪ টায় হাইব্রিড সিস্টেমের মাধ্যমে সিবিসি কনফিডেন্স সিমেন্ট কনভেনশন সেন্টার, চিটাগাং বোট ক্লাব, গেট নং-১১, পুরাতন এয়ার পোর্ট রোডের কাছে, পূর্ব পতেঙ্গা, চট্টগ্রামে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরের সাধারণ পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করে।
শাইন পুকুর সিরামিক্স: কোম্পানিটির এজিএম হাইব্রিড প্ল্যাটফর্ম এর জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে ব্যাংকুয়েট হল, কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা।
এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্ম এর https://spceramics.bdvirtualagm.com লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
শাইন পুকুরের এজিএম সংক্রান্ত অন্যান্য তথ্য আগেই জানিয়ে দেয়া হয়েছেল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments